১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার অস্ত্র মামলায় কামরুল হাসান নামের এক যুবকের ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক দেওয়ান মোহাম্মদ সফি উল্যাহ। ফেনীর সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ জানান, ২০১৩ সালের ১৩ মার্চ ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর গ্রামের কামরুল হাসানকে পুলিশ গ্রেপ্তারে পর একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও একটি কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে ফেনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।