১৭ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কছিম উদ্দিনের বাসভবন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় করা মামলার প্রায় ১৭ বছর পর গত সোমবার অন্যতম আসািম মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তিনি সান্তাহার পৌর যুবদলের সভাপতি৷ ১৯৯৭ সালে তৎকালীন সরকারবিরোধী আন্দোলনের সময় বিরোধী দল বিএনপির নেতা-কর্মীরা শহরের ডালপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও কছিম উদ্দিনের বাসায় হামলা চালিয়েছিলেন৷ l