১৭ বছর পর চান্দিনা আ.লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইয়ুব আলীকে সভাপতি ও তপন বকসীকে সাধারণ সম্পাদক করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১৭ বছর পর ত্রিবার্ষিক সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। অন্য পদগুলো পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে চান্দিনা মহিলা কলেজে ওই কমিটি গঠন করা হয়।