১৭ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি অস্ত্র মামলার পলাতক দুই আসামি মো. হোসেন ও রবি মোহন তঞ্চঙ্গ্যাকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস গত সোমবার এ রায় দেন।আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০০৪ সালের ৪ জুলাই রাতে মো. হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই রবি মোহনকে দুটি বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান।