১৭ মাদ্রাসাছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসায় অভিযান চালিয়ে গত শনিবার রাতে ১৭ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত শনিবার তামিরুল মিল্লাত মাদ্রাসায় অভিযান চালিয়ে ৬৬ জন ছাত্রকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় ট্রাকে আগুন, পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে হেফাজতে (রিমান্ডে) জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।