১৭ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মামলার আসামি ফরিদুল ইসলাম ওরফে ফরিদ্যাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া ডিসি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ফরিদুলের বিরুদ্ধে নগরের চান্দগাঁও, বাকলিয়া, কোতোয়ালি ও চকবাজার থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। পাঁচ বছর কারাভোগের পর বছর খানেক আগে তিনি জামিনে মুক্তি পান। বেরিয়ে এসে আবারও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। তাঁকে চাঁদা না দিয়ে বাকলিয়া এলাকায় কেউ ভবন তৈরি করতে পারতেন না। যাঁদের কাছ থেকে চাঁদা নিতে পারতেন না, তাঁদের বাধ্য করতেন তাঁর কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে।
নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ফরিদুল প্রথম আলোকে বলেন, ‘আমি ভালো হয়ে গেছি। আগে এসব করতাম।’