১৭ মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মীর সবুজ (৩০) নামে একজন যুবদল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ফেনী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মীর সবুজকে (৩০) গতকাল সন্ধ্যায় শহরের মিজান রোডের একটি বিপণিবিতান এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে খুঁজছিল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বিপণিবিতানের দোতলায় অবস্থানের খবর শুনে পুলিশ তাঁকে ঘিরে ফেলে। এ সময় ওই ভবনের দোতলা থেকে লাফিয়ে পালানোর সময় সামান্য আহত হয়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান ১৭ মামলার আসামি মীর সবুজকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।