১৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল বৃহস্পতিবার বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা ১৭ রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন। বিকেলে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে বিজিবির সদস্যরা রাতদিন সমানে সীমান্ত পাহারা দিচ্ছেন। চলতি সেপ্টেম্বর মাসের গত ১৩ দিনে ২০২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে পুনরায় ফেরত পাঠানো হয়েছে।