১৭ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছেন বিজিবির জওয়ানেরা। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল টেকনাফ সদর ও দমদমিয়া বিওপির জওয়ানেরা অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেন।