১৭টি ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের নতিব চাপড়া গ্রামে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১৭টি ঘর ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী জানায়, গ্রামের বাসিন্দা হিরম্ব কুমার রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের পাঁচটি পরিবারের ১৭টি ঘরে। এসব ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে তিনটি গরু ও কয়েকটি হাঁস-মুরগি মারা যায়। পরে ফায়ার সার্ভিসের নীলফামারী ও উত্তরা ইপিজেডের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী সদর উপজেলা পরিষদ ও স্থানীয় চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে।