১৭টি নৌযানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদক্ষ চালক দিয়ে নৌযান চালানো, ফিটনেস ও সার্ভে সার্টিফিকেট না থাকা এবং সরকারি সংরক্ষণ কর (কনজারভেন্সি ট্যাক্স) না দেওয়ার দায়ে নারায়ণগঞ্জে সাতটি জাহাজ ও ১০টি বালুবাহী বাল্কহেডকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার জেলার শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তমে আদালত বসিয়ে ওই অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সালেহীন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম, আলমগীর কবিরসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।