প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১৭টি ব্যবসায়ী দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রাত তিনটার দিকে বাজারের হাবিব তালুকদারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই দোকানে মোবাইল ফোন সার্ভিস ও অটোরিকশার ব্যাটারি বিদ্যুতের চার্জ দেওয়া হতো। খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে বাজারের ১৭টি প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. গোলাম সরোয়ার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।