১৭টিতে আ.লীগ ও ৯টিতে বিএনপি-সমর্থিতরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপের ১১৫ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ২৮টি উপজেলার বেসরকারি ফলাফলে ১৭টিতে আওয়ামী লীগ, ৯টিতে বিএনপি ও দুটিতে জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

চট্টগ্রাম

পটিয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থী মোজাফফর আহমেদ জয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাসির আহমেদ।

পাবনা

বিএনপি-সমর্থিত হাসাদুল ইসলাম চাটমোহর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিমকে হারিয়েছেন।

ভাংগুড়াউপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নুর মোজাহিদ চেয়ারম্যান নির্বাচতি হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত বাকি বিল্লাহকে হারিয়েছেন।

লালমনিরহাট

পাটগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত-সমর্থিত আবু হেনা মো. এরশাদ হোসেনকে হারিয়েছেন।

হাতীবান্ধা উপজেলায় আওয়ামী-সমর্থিত লিয়াকত হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী সাপাকে।

বাগেরহাট

কচুয়া উপজেলায় জয়ী হয়েছে হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এসএম মাহফুজুর রহমান। তিনি বিএনপি-সমর্থিত সর্দার জাহিদকে হারিয়েছেন।

ফকিরহাট উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারিন আওয়ামী লীগ-সমর্থিত লিয়াকত হোসেনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফেনী

ফেনী সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তিনি বিএনপি-সমর্থিত সৈয়দ মিজানুর রহমানকে হারিয়েছেন।

রবিশাল

সদরে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাইদুর রহমান।তিনি ৭২ হাজার ৫৩১ ভোট পেয়েছেন।তিনি বিএনপি-সমর্থিত এনায়েত হোসেনকে হারিয়েছেন।এনায়েত হোসেন সাত হাজার ৯৪২ ভোট পেয়েছেন।

রাজশাহী
বাঘায় জামায়াত-সমর্থিত প্রাথী জিন্নাত আলী আওয়ামী লীগ-সমর্থিত আজিজুল আলমকে হারিয়েছে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেরপুর
ঝিনাইগাতি উপজেলায় বিএনপির-সমর্থিত আমিনুল ইসলাম বাদশা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী-সমর্থিত এএসএম ওয়ারেশ নাঈমকে হারিয়েছেন।

দিনাজপুর
ঘোড়াঘাট উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী শাহ মো. শামীম হোসেন চৌধুরী (টেলিফোন) আওয়ামী লীগ-সমর্থিত আব্দুর রাফে খন্দকার সাহানশাহকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ-সমর্থিত পারভেজ কবীর (ঘোড়া) বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত প্রার্থী এনামুল হককে (কাপ-পিরিচ) হারিয়েছেন।

নেত্রকোনা
পূর্বধলায় আওয়ামী লীগ-সমর্থিত জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি-সমর্থিত সাইদুর রহমানকে হারিয়েছেন।

মাগুরা
মোহাম্মদপুর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
শালিখা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোজাফফর হোসেন। বিএনপি-সমর্থিত এই প্রার্থী হারিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে।

যশোর
শার্শা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সিরাজুল হক। তিনি বিএনপি-সমর্থিত খায়রুজ্জামান মধুকে হারিয়েছেন।

গাইবান্ধা
পলাশবাড়ী উপজেলায় জামায়াত-সমর্থিত নজরুল ইসলাম (কাপ-পিরিচ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরীকে (আনারস) হারিয়েছেন।

মেহেরপুর

গাংনী উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী মুরাদ হোসেন জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মোখলেছুর রহমান।

মুজিবনগরের জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত জিয়াউদ্দিন বিশ্বাস।

ফেনী
পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত কামাল উদ্দিন মজুমদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বিএনপি-সমর্থিত আবু তালেব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ভোলা
চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন আখন্দ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত মোতাহার হোসেন আলমগীর।

বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত মহব্বত জান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন ভূইয়া।

চাঁদপুর
মতলব (দক্ষিণ) উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল মোস্তাফা তালুুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত আব্দুশ সুক্কুর পাটোয়ারী।

মতলব উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত মনজুর আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টাঙাইল
সখিপুর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত শওকত সিকদার জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থী খোরসেদ আলম।

কুষ্টিয়া
জেলার মিরপুর, কুমারখালী ও খোকসা তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত তিনজন প্রার্থী জয়ী হয়েছেন।

মিরপুর উপজেলায় মোট ভোটকেন্দ্র ১০৬টি। সব কটি কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন (আনারস) ৮৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল হক (দোয়াত-কলম) পেয়েছেন ৪০ হাজার ৭২১ ভোট। জামায়াত-সমর্থিত আবদুল গফুর (মোটরসাইকেল) পেয়েছেন ৩০ হাজার ৯৬২ ভোট ।

কুমারখালী উপজেলায় মোট ভোটকেন্দ্র ৯৬টি। সব কটি কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান খান (আনারস) ৮২ হাজার ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ১৯-দলীয় সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৭৫ হাজার ৪৯৬ ভোট।

খোকসা উপজেলায় জয়লাভ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সদরউদ্দিন খান। তিনি বর্তমানে এ উপজেলার চেয়ারম্যান।
এই উপজেলার ৪৪ কেন্দ্রে সদরউদ্দিন খান পেয়েছেন ৪০ হাজার ৪৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত সৈয়দ আমজাদ আলী পেয়েছেন ৩০ হাজার ৩১৬ ভোট।

আজ ১১৭ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। স্থানীয় ধর্মীয় উত্সবের কারণে কক্সবাজারের মহেশখালীতে আজকের পরিবর্তে ১ মার্চ ভোট গ্রহণ হবে। এ ছাড়া আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচরের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রথম ধাপের ৯৭টি উপজেলার নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ৪৪টি উপজেলায় জয়ী হন। অন্যদিকে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৩৪টি উপজেলায়।