১৭৫২ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হবে: মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় দেশের ১৭৫২ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করার কাজ শুরু হতে যাচ্ছে।
আগামী মাসে জয়দেবপুর-এলেঙ্গা চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধে সরকারি সিদ্ধান্ত বাস্তবে কার্যকরের বিষয়টি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।