১৭৮টি পদে চাকরিপ্রত্যাশী ৪০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেকশন অফিসার এবং স্টাফ অফিসারের ১৭৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৪০ হাজার চাকরিপ্রত্যাশী। আগামী শুক্রবার রাজধানীর ১৯টি কেন্দ্রে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৭৮টি পদের মধ্যে সেকশন অফিসার পদে ১৪১ জন এবং স্টাফ অফিসার পদে ৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ বলেন, লিখিত পরীক্ষায় কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারেন, এ জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তা নেওয়া হচ্ছে। তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল টিম লিখিত পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রে কাজ করবে। এ ছাড়া ফায়ার সার্ভিসের নিজস্ব টিমও কেন্দ্রগুলোয় তৎপর থাকবে বলে তিনি জানান।