১৮ আগস্ট বসছে সংসদের দশম অধিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদের দশম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে এ অধিবেশন। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। নবম অধিবেশনের ৪১ দিন পর বসতে যাচ্ছে দশম অধিবেশন। সংসদের ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হয় গত ৭ জুলাই। এ অধিবেশনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। ২০১১-১২ অর্থবছরের বাজেটও এই অধিবেশনে পাস হয়। সব মিলিয়ে ওই অধিবেশনে মোট ১৯টি বিল উত্থাপিত হয়। এর মধ্যে পাস হয় আটটি। সংসদে যোগ দেওয়ার পরিবেশ নেই অভিযোগ তুলে প্রধান বিরোধী দল বিএনপি নবম অধিবেশন বর্জন করে। তবে অষ্টম অধিবেশনে বেশ কয়েক দিনের জন্য বিএনপি সংসদে উপস্থিত ছিল।