প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় আগামী ১৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন। ২০১৫ সালের ৭ আগস্ট গোড়ানের ভাড়া বাসায় নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেওয়া হয়। হত্যার ঘটনায় নীলাদ্রির স্ত্রী খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে এবং মাসুম রানা ও তরিকুল ইসলাম জামিনে আছেন। আদালত প্রতিবেদক