১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব গণসংবর্ধনা দেবে যুব সংগ্রাম পরিষদ। আগামী ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ সংবর্ধনা দেওয়া হবে। সমুদ্রজয়ে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। যুব সংগ্রাম পরিষদের ব্যানারে সংবর্ধনা দেওয়ার কথা বলা হলেও মূল ভূমিকায় রয়েছে আওয়ামী যুবলীগ।এ বিষয়ে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে যুবলীগের প্রস্তুতি সভা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হুইপ মির্জা আজম, হারুন অর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।