১৮ এসিডদগ্ধকে সহায়তা
এসিড নিক্ষেপকারী ব্যক্তিরা দেশ ও জাতির শত্রু। তাদের সঠিকভাবে চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে। এ জন্য সমাজের সবাইকে হতে হবে সচেতন। পাশাপাশি এসিডদগ্ধ ব্যক্তিরা পুনর্বাসনের মাধ্যমে যাতে সমাজে মাথা তুলে চলতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, তারও ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরা জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে গত মঙ্গলবার বেলা ১১টায় এসিডদগ্ধ ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এসিড নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবদুস সামাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সাতক্ষীরার ১৮ এসিড-আক্রান্ত নারী ও পুরুষকে মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সাতক্ষীরা সদরের চুপড়িয়া গ্রামের ঝর্ণা খাতুন, একই উপজেলার বালুইগাছা গ্রামের ছরিফুন বিবি, চৌবাড়িয়া গ্রামের ছফুরা খাতুন, কামারবায়সা গ্রামের নার্গিস বেগম, তালা উপজেলার পাকশিয়া গ্রামের পূর্ণিমা মণ্ডল, একই উপজেলার তৈলকুপি গ্রামের আকলিমা খাতুন, ধুলণ্ডা গ্রামের মোসলেম আলী, কলারোয়া উপজেলার বদ্দীপুর গ্রামের সুফিয়া খাতুন, শ্যামনগর উপজেলার চালতেঘাটা গ্রামের রাবেয়া খাতুন, শংকরপুর গ্রামের আবুল কাশেম, আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের মাজেদা খাতুন, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রঞ্জিনা ঢালী, বালিয়াডাঙ্গা গ্রামের সাবিনা ইয়াসমিন, নিমতলা গ্রামের অনিমা সরকার, কালীগঞ্জ উপজেলার বন্দতাটি গ্রামের ছাদেকুর রহমান, গোবিন্দপুর গ্রামের আদর আলী, কুশলিয়া গ্রামের সেলিনা খাতুন ও একই গ্রামের ছায়া রানী ঘোষ।সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদের সভাপতিত্বে চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিম হাসান, সহকারী পুলিশ সুপার মো. অহিদুজ্জামান, মানবাধিকারকর্মী মাধব দত্ত, রেখা খাতুন, শহীদুল ইসলাম প্রমুখ।