১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৩০টি গ্রাম গত বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এতে ভোগান্তিতে পড়েন পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ১৩০টি গ্রামের ৩৫ হাজার ৪১৭ গ্রাহক। মতলব দক্ষিণ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনির হোসেন বলেন, চাঁদপুরে ৩৩ কেভির (কিলোভোল্ট) বিদ্যুৎ-সংযোগ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। লাইন মেরামতের পর পুনরায় বিদ্যুৎ চালু করা হয়েছে।