১৮ ঘণ্টার ব্যবধানে দুটি লাশ উদ্ধার
ঢাকার আশুলিয়ার তৈয়বপুর ও বারইপাড়া এলাকা থেকে ১৮ ঘণ্টার ব্যবধানে পুলিশ এক নারী ও এক তরুণের লাশ উদ্ধার করেছে। তাঁদের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার পুলিশ জানায়, তৈয়বপুর এলাকার বেগুনবাড়ি খালের পাশে গত শুক্রবার রাতে গলা কাটা অবস্থায় এক নারীর (৪২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল শনিবার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় এক তরুণের (২৮) লাশ পড়ে থাকতে দেখে কয়েক ব্যক্তি আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, শুক্রবার রাতে উদ্ধার করা লাশটি এক নারীর। তাঁকে পূর্বশত্রুতার জের ধরে কেউ গলা কেটে হত্যা করে থাকতে পারে।