প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামে গতকাল বুধবার ভোরে সাতটি পরিবারের ১৮টি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র পুড়ে গেছে। গ্রামের শামসুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে পাঁচটি ছাগল।