১৮ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ওরফে নাগু হত্যার ঘটনায় গত মঙ্গলবার মামলা হয়েছে। আবদুল গফুরের স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন বলে পুলিশ জানায়।

মামলায় বলা হয়, সরোয়ার হোসেনসহ ১৮ ব্যক্তি দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতা করে আসছেন। তাঁদের এসব কার্যক্রমে বাধা দেন আবদুল গফুর। এতে ক্ষিপ্ত হয়ে সরোয়ার তাঁর লোকজন নিয়ে আবদুল গফুরের ওপর কয়েকবার হামলা চালান। রোববার রাতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলি করে ও কুপিয়ে গফুরকে হত্যা করা হয়।