প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল দুপুরে টাকাসহ ১৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন সাইফুল হক, জিন্নত আলী, আবদুস সাত্তার, মোখলেছ, বাদশা, মো. সাইফুল ইসলাম, মো. সেলিম, হানিফ, জাকির হোসেন, নুর আলম, শাহিন, মিজান উদ্দিন, বাচ্চু মিয়া, আবদুল হাই, কহিনুর মিয়া, রিপন, মো. মফিজুল ইসলাম ও ইব্রাহিম। টঙ্গী থানার এসআই হাসানুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে বেলা দুইটার দিকে গোপালপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়।