১৮ জেলেসহ নিখোঁজ ট্রলারটি ভারতে পুলিশের হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে গত ডিসেম্বরে ১৮ জন জেলেসহ নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। ট্রলারটি ভারতে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক। জেলেদের উদ্ধারে তিনি সরকারের সাহায্য কামনা করেছেন।ট্রলারের মালিক সত্যরঞ্জন দাশ জানান, এফবি সোনারতরী নামের মাছ ধরার ট্রলারটি গত ২২ ডিসেম্বর কুতুবদিয়া দ্বীপের উপকূলের বড় ঘোপ লঞ্চ ঘাট থেকে সাগরে মাছ ধরতে গিয়ে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে এটি ভাসতে ভাসতে ভারতের জলসীমায় ঢুকে পড়ে। তখন ভারতের টহলরত নৌবাহিনীর সদস্যরা জেলেদের উদ্ধার করেন।সত্যরঞ্জন দাশ জানান, তিনি জানতে পেরেছেন ট্রলারের জেলেরা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ মহকুমার (পেজারগং) নামখানা থানার হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে সেখানে মামলা হয়েছে। কোস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন জাবেদ ইকবাল বলেন, ট্রলারটি ভারত সরকারের হেফাজতে রয়েছে বলে তাঁরাও জানতে পেরেছেন। কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, নিখোঁজ ট্রলারটি জেলেসহ ভারত সরকারের হেফাজতে রয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রলারের মালিক থানায় জিডি করেছেন।