বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, ‘১৮ ডিসেম্বরের হরতাল হবে জনগণের হরতাল। কোনো ভয়ভীতি দেখিয়ে নয়, এই হরতাল হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অন্য রকম এক হরতাল। হরতালে সম্পৃক্ত করতে চলবে শান্তিপূর্ণ প্রচারণা।’গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটে সিপিবি ও বাসদের এক যৌথ কর্মিসভায় দেওয়া বক্তব্যে সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা বলেন। নগরের ব্রহ্মমন্দির মিলনায়তনে যৌথ কর্মিসভায় সভাপতিত্ব করেন সিপিবির সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য। ১৮ ডিসেম্বর ডাকা হরতালকে সামনে রেখে আয়োজিত কর্মিসভায় স্থানীয় নেতারা তাঁদের মতামত তুলে ধরে বক্তব্য দেওয়ার পর সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, জামায়াত-শিবির যেভাবে ভয়ভীতির কৌশল নিয়ে হরতাল করেছে, ঠিক সেই দৃশ্যের উল্টো এবং জনগণকে সম্পৃক্ত করে হরতাল করা হবে।