১৮ ডিসেম্বরের হরতালে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ডিসেম্বর কয়েকটি বাম দলের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল সংগঠনটির সভাপতি মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এক বিবৃতিতে এই সমর্থন জানান। তাজরীন ফ্যাশনসের মালিকসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, শ্রমিকদের নিরাপত্তা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাম মোর্চা। বিজ্ঞপ্তি।