১৮ ডিসেম্বরের হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ এবং আগুনে ১১১ জন পোশাককর্মী মারা যাওয়ার ঘটনায় তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ডাকা ১৮ ডিসেম্বরের হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও সিপিবির নেতা শিবনাথ চক্রবর্তী। সমাবেশে বক্তারা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক ফায়দার কৌশল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে এই সুযোগে মৌলবাদী গোষ্ঠী সহিংস তাণ্ডব চালাচ্ছে। বক্তারা বলেন, পোশাক কারখানায় অগ্নিকাণ্ডেশতাধিক শ্রমিক নিহত হওয়ার পরও সরকার দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।সমাবেশে বক্তারা বাসদ ও কমিউনিস্ট পার্টির ডাকা ১৮ ডিসেম্বরের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানান।