১৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে মালিকের ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে নির্মাণাধীন একটি ১৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. জিয়া উদ্দিন পাঠান (৪৫) নামে ভবন মালিকের এক ভাই মারা গেছেন। গত শনিবার রাত নয়টার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। তিনি শহরের ব্যবসায়ী আবদুল করিম পাঠানের চতুর্থ ছেলে। পুলিশ ও ভবন মালিক সূত্র জানায়, কিছুদিন থেকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের (এসএসকে রোড) করিম টাওয়ার নামে একটি ভবনের নির্মাণকাজ চলছিল। গত শনিবার ওই করিম টাওয়ারের ১৮ তলার ছাদ ঢালাই দেওয়া হয়। ঢালাইকাজ শেষ করতে রাত নয়টা বেজে যায়। তিনি সবার পরে ছাদ থেকে নামছিলেন। এ সময় তিনি পা ফসকে ১৮ তলার ছাদ থেকে পড়ে মারা যান।