১৮ দলকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে ৪ মের সমাবেশ করার অনুমতি পেয়েছে ১৮-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এতে ভাষণ দেবেন।জোট মতিঝিলের শাপলা চত্বর অথবা নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। পুলিশ এ দুটি স্থানের একটিতেও সমাবেশ করার অনুমতি দেয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির কথা জানানো হয়।এদিকে এই সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৮-দলীয় জোট। বিএনপির নেতারা ইতিমধ্যে ঢাকায় আসা শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।দলের একটি সূত্র জানিয়েছে, সমাবেশ থেকে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ, ঢাকা ঘেরাও ও ৬০ ঘণ্টা হরতাল ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সংলাপের সম্ভাবনার কারণে কর্মসূচি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।