১৮ দলীয় জোটের সমর্থন চাইলেন আরওদুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সমর্থন চেয়েছেন আরও দুজন। তাঁরা হলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফজলুর রহমান ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন সরকার। গতকাল রোববার শহরে তাঁরা পৃথক সংবাদ সম্মেলন করে মেয়র পদের জন্য ওই সমর্থন চান।

এর আগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মান্নান এবং বিএনপির সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে দল ও জোটের সমর্থন চান।

ফজলুর রহমান সংবাদ সমেঞ্চলনে জানান, মেয়র পদে প্রার্থিতায় বিএনপির দুই নেতার দ্বন্দ্বের মুখে তাঁরা ওই পদে সমিঞ্চলিত ইসলামিক ফোরামের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মেজবাহ উদ্দিন নানান প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি চাপাবাজি পছন্দ করি না। গাজীপুরকে শতভাগ পরিবর্তন করে দেব। ১৮ বছরে যা হয়নি, তা আমি দুই বছরে করব।’