১৮ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণ-অনশন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।বিএনপির সূত্র জানায়, রাত নয়টায় খালেদা জিয়ার সভাপতিত্বে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত হয়।কর্মসূচির মধ্যে আছে: বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং দলীয় নেতাদের বিরুদ্ধে হামলা-মামলার প্রতিবাদে ২০ মে সারা দেশে গণ-অনশন, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে ২৩ মে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান এবং দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও দুর্নীতির প্রতিবাদে ২৭ মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ।