খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নগর বিএনপির সদ্য পদত্যাগকারী সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে সমর্থন দিয়েছে বিএনপি। তিনিই এখন বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের একক প্রার্থী। বিএনপির অপর দুই নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এ ছাড়া জোটভুক্ত অপর একটি দলের নেতা মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির কার্যালয়ে জেলা ও নগর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম। আর গতকাল শনিবার দুপুরে প্রার্থিতা প্রত্যাহার করেন জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সেকেন্দার জাফরউল্লাহ খান।দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন শফিকুল আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘জেলা বিএনপির পক্ষ থেকে মনিরুজ্জামানকে সমর্থন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমি শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এরপর সভা করে কাজও শুরু করেছি।’সেকেন্দার জাফরউল্লাহ খান বলেন, ‘আমি আজ (শনিবার) দুপুরে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এখন আমাদের দলীয় প্রার্থী মনিরুজ্জামান।’মনোনয়নপত্র দাখিল করা অপর প্রার্থী ১৮ দলভুক্ত জেলা মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামও গতকাল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবার টাকার যে খেলা হবে, তাতে আমি ডুবে যেতাম। সে জন্য নির্বাচন করব না। তাই মনিরুজ্জামানের পক্ষে কাজ করব।’মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘খুলনায় বিএনপি শৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। আমরা এখন সবাই মিলে খুলনার উন্নয়নে কাজ করব