১৮ দলের গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল দুপুরে গায়েবানা জানাজার কর্মসূচি শেষ হওয়ার পরপরই মোটরসাইকেলে করে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষ ছবি: প্রথম আলো

তিন দিনের অবরোধে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হয় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। গায়েবানা জানাজার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেলমেট পরে একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সরকার একদলীয় নির্বাচনের পথেই এগোচ্ছে। এ ধরনের চেষ্টা শুভ হবে না।