১৮ দলের ঢাকার সমাবেশ হবে ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অযোগ্য ও গণবিরোধী কর্মকাণ্ড থেকে জনগণকে বাঁচাতে এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত ঢাকার সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচিতে ২১ নভেম্বর সমাবেশের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন সশস্ত্র বাহিনী দিবস বিধায় পরদিন ২২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।