প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮-দলীয় জোট থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ১৪ দল। ১৪ দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন একমাত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।১৮ দলের তিনজনের মধ্যে বিএনপি থেকে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন; অপরজন জামায়াতে ইসলামীর।গত রোববার নাগরিক কমিটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান। একই দিন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কারাবন্দী মো. জাহাঙ্গীর।