১৮ দলের নেতাদের বিরুদ্ধে মামলার নিন্দা শিক্ষক সমন্বয় পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের ১০১ জন শিক্ষক। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে শিক্ষকেরা বলেন, গণতান্ত্রিক সমাজে হামলা ও মামলার সংস্কৃতি রাজনৈতিক স্থিতিশীলতা ও সংলাপের পরিপন্থী একটি পদক্ষেপ। বিরোধী দলকে দমন-পীড়নের জন্য নেতা-কর্মীদের নামে যেভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে তা কাঙ্ক্ষিত নয় এবং এতে রাজনৈতিক অস্থিতিশীলতাই বৃদ্ধি পাবে। বিবৃতিদাতা শিক্ষকেরা হলেন: সিদ্দিক আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ চৌধুরী, মাহফুজ পারভেজ প্রমুখ।