১৮ দলের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল সোমবার সকালে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ১৮ দল।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমঞ্চদ, যু্গ্ম সম্পাদক মনোয়ার হোসেন, ফজলুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।