১৮ দিন পর দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ভাঙনের কারণে বন্ধ থাকা ৪ নম্বর ঘাটটি ১৮ দিন পর গতকাল বুধবার দুপুরে চালু হয়েছে। এর মধ্য দিয়ে দৌলতদিয়ার চারটি ঘাটই চালু হলো।
১, ২ ও ৩ নম্বর ঘাট এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পদ্মার ভাঙনে গত তিন মাসে দৌলতদিয়ার চারটি ঘাট ঝুঁকিতে পড়ে। ভাঙনের কবলে পড়ে বিভিন্ন সময় ঘাটগুলো বন্ধ হয়ে যায়।
৪ নম্বর ঘাটের সড়কটি গত ১৭ সেপ্টেম্বর রাতে নদীতে বিলীন হলে ঘাটটি বন্ধ হয়ে যায়। গতকাল সড়কের সংস্কারকাজ শেষ হলে কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে ঘাটটি চালু করে। বর্তমানে চারটি ঘাট চালু রয়েছে। পদ্মার ভাঙন অব্যাহত থাকায় ১, ২ ও ৩ নম্বর ঘাট এখনো ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১ ও ২ নম্বর ঘাট অধিক ঝুঁকিতে থাকায় বন্ধের শঙ্কা রয়েছে।