১৮ দোকানে অভিযান, ফরমালিন নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার ১৮টি ফলের দোকানে অভিযান চালিয়ে কোনো ফরমালিন খঁুজে পাননি ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চলে কেরানীগঞ্জ, মতিঝিল ও টিকাটুলিতে৷ এর মধ্যে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার নয়টি দোকানে, মতিঝিলের শিল্প মন্ত্রণালয়সংলগ্ন এলাকার সাতটি ও টিকাটুলির দুটি দোকানে অভিযান চালান আদালত৷ বিজ্ঞপ্তি৷