১৮ ফেব্রুয়ারি সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাতা পরিচালক সাব্বির আলম খন্দকারের সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে পালিত হয়েছে। সাব্বির আলম হত্যাকাণ্ডের দিন ১৮ ফেব্রুয়ারিকে সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও শহরবাসী।গতকাল সকালে সাব্বির আলম খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে যোগ দেয় এলাকাবাসী। শোভাযাত্রাটি মাসদাইর পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাব্বির আলমের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন-বিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, ছোট ভাই পৌর কাউন্সিলর ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।