১৮ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠন হয়েছিল ১৯৯৬ সালে। সিলেট নগরের মিরের ময়দান এলাকায় পুলিশ লাইনে সংক্ষিপ্ত পরিসরে চলছিল এর কার্যক্রম। গতকাল শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে আরআরএফ ব্যারাক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। প্রায় ১৮ বছর পর নিজেদের ঠিকানা পেল আরআরএফ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রায় ১১ একর জায়গায় ছয় তলাবিশিষ্ট আরআরএফ ব্যারাকে পাঁচ শতাধিক পুলিশ সদস্যের আবাসন সুবিধা আছে। একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া যাবে ৩০০ জন পুলিশ সদস্যের। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় এসব তথ্য।