১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়ার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্রীর বাবা গত মঙ্গলবার বিকেলে ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় তাঁদের মেয়েরাও বাবাদের হাত ধরে অঙ্গীকার করে, ১৮ বছর বয়সের আগে তারা বিয়েকে না বলবে ও বাবা-মাকে ছেড়ে কারও হাত ধরে পালিয়ে যাবে না।
সৈয়দপুর ইউনিয়নে কর্মরত গুড নেইবার্স নামের বেসরকারি সংস্থা গত মঙ্গলবার নিয়ামতপুর কার্যালয়ে এসব বাবা ও মেয়েকে নিয়ে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন গুড নেইবার্সের ব্যবস্থাপক যোসেফ টুটুল বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।