প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুজন ‘মানুষ পারাপারকারী’ (স্থানীয় ভাষায় ‘দালাল’) ও একজন নারীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাঁদের আটক করে দেবহাটা থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জানান, কাজের উদ্দেশ্যে তাঁরা কেউ ছয় মাস, কেউ এক বছর আগে অবৈধভাবে ভারতে যান। গতকাল দালালদের মাথাপিছু তিন হাজার করে টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর তাঁরা আটক হন। সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ভাতশালা ক্যাম্পের নায়েব সুবেদার মো. জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।