১৮ ভরি ওজনের স্বর্ণের কাপ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার হিসাবরক্ষণ শাখার সিন্দুকে (ভল্ট) রক্ষিত ১৮ ভরি ওজনের ওসমানী সঞ্চৃতি গোল্ডকাপটি চুরি হয়ে গেছে। গত শনিবার রাতে কাপটি চুরি হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও কারখানা সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানার হিসাবরক্ষণ শাখার কাচের জানালা ভেঙে চোর কক্ষটিতে ঢোকে। সেখানে রাখা কার্যালয়ের মূল সিন্দুকের তালা ভেঙে তাতে রক্ষিত ১৮ ভরি ওজনের স্বর্ণের কাপটি নিয়ে যায়। গতকাল রোববার সকালে কর্মচারীরা কার্যালয়ে ঢুকে চুরির ঘটনা বুঝতে পেরে পুলিশকে জানান। হিসাবরক্ষণ শাখার বিভাগীয় প্রধান মো. সেলিম বলেন, ‘প্রতিবছর আমাদের কারখানার বিভিন্ন বিভাগের মধ্যে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়, তাতে চ্যাম্পিয়ন দলকে ওই গোল্ডকাপটি পুরস্কার হিসেবে দেওয়া হয়।’ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।