১৮ ভোটকেন্দ্রের ১০টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে ৩ এপ্রিল। এই দুই ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা যায়, দীঘিনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবুছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।রিটার্নিং কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা বলেন, এখনো পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।২০১১ সালের ১৯ জুন দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন কারণে ৩১ মে নির্বাচন স্থগিত করা হয়।