প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ মাস লড়াই করে অবশেষে হেরে গেলেন ধসে পড়া রানা প্লাজা ঘটনায় আহত শ্রমিক জাহেদা আক্তার (২৫)। গতকাল শনিবার সকালে তিনি মারা গেছেন।
গত বছরের ২৪ এপ্রিল ধসে পড়ে ঢাকার সাভারের রানা প্লাজা। সরকারি হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা এক হাজার ১৩৬ জন। জাহেদাকে দিয়ে এই সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৭ জনে। তবে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহতের সংখ্যা দাবি করা হয় এক হাজার ১৭০ জন।
জাহেদা মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের সাঈদ ব্যাপারীর মেয়ে।