১৮ মে গণমিছিলের কর্মসূচি দিলেন মুফতি আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী দাবি করেছেন, সরকার শক্তি আন্দাজ করতে পেরেই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এক বছর ধরে তাঁকে গৃহবন্দী করে রেখেছে। আর হয়রানি করার জন্য তাঁর নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ঝুলিয়ে রাখা হয়েছে।গতকাল বুধবার দুপুরে লালবাগের কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিশেষ বিবাহ আইন, ২০০৭ বাতিল করা ও ছেলেসন্তান না থাকলে মেয়েসন্তানকে পুরো সম্পদের অধিকার দিয়ে মুসলিম পারিবারিক আইন সংশোধন করার উদ্যোগসহ আরও কিছু ধর্মীয় বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সরকারের এসব ‘ইসলামবিরোধী’ তৎপরতা বন্ধ করা ও কওমি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনায় সম্প্রতি গঠিত কমিশন থেকে কথিত দরবারি আলেমদের বাদ দিয়ে নতুন কমিশন গঠনের দাবিতে ১৮ মে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন মুফতি আমিনী। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মজিবুর রহমান পেশওয়ারি, হাফেজ ওমর আহমদ, ওবায়দুল্লাহ ফারুক, আবু তাহের জিহাদী, মুফতি মুহাম্মদ তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।