প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সম্পাদক খাদিজা বেগম, বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষে সুরেশ চন্দ্র হালদার, শিপ্রা গোস্বামী, তামজিদা জান্নাতী, প্রশান্ত সাহা, মিথুন কর্মকার প্রমুখ। বক্তারা মেয়েদের বিয়ের সর্বনিম্ন ১৮ বছরের কমে নির্ধারণ করা হলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেন।