প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগায় আজ সোমবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। মানুষের নিরাপত্তায় দরগার চতুর্দিকে বিশেষ নিরাপত্তাচৌকি বসানোর পাশাপাশি সিলেট মহানগরে (এসএমপি) এবার অত্যাধুনিক ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার জন্য দরগা কার্যালয়ের একটি কক্ষে ‘কন্ট্রোলরুম’ রাখা হয়েছে। ধারণ করা চিত্রগুলো ওই কক্ষের মনিটরে ভেসে উঠবে।